শিরোনাম

টেস্ট সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা সাকিব

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। পর পর তিন ফরম্যাটের তিন সিরিজেই হোয়াইটওয়াশ হতে হয়েছে টাইগারদের।

টেস্ট সিরিজের দুটি ম্যাচেই আশা জাগিয়েছিল টাইগাররা। দুই দলের পরিসংখ্যান মিলিয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ড সফরের সেরা সাকিব আল হাসান। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তিনি সবার উপরে।
দুই টেস্টের সিরিজে ১০০.৬৬ গড়ে ৩০২ রান করে সবার উপরে আচেন টম ল্যাথাম। দ্বিতীয় স্থানে আছেন সাকিব। তিনি সমান সংখ্যক ম্যাচে ৭১.০০ গড়ে করেছেন ২৮৪ রান। ১৭৭ রান নিয়ে তিন নম্বরে রস টেইলর এবং ১৭২ রান নিয়ে চার নম্বরে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ২৮৪ রান করতে সাকিব ৪১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে একটিও ওভার বাউন্ডারি নেই তার ইনিংসে। জুটির হিসেবে দুই দল মিলিয়ে সবার ওপরে আছে ওয়েলিংটন টেস্টে সাকিব মুশফিকের সেই ৩৫৯ রানের জুটি। পঞ্চম উইকেটে এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দুই নম্বরে আছে একই ম্যাচে কেন উইলিয়ামসন এবং রস টেইলরের গড়া ১৬৩ রানের জুটি।

বল হাতেও বাংলাদেশের সেরা সাকিব। দুই দলের বিচারে ৬ উইকেট নিয়ে তিনি আছেন ৪ নম্বরে। ১২ উইকেট নিয়ে সবার উপরে ট্রেন্ট বোল্ট, দ্বিতীয় স্থানে ১১ উইকেট নিয়ে টিম সাউদি এবং ১০ উইকেট নিয়ে তিন নম্বর নেইল ওয়াগনার। সাকিবের সমানসংখ্যক উইকেট নিয়ে ৫ নম্বরে আছেন কামরুল ইসলাম রাব্বি।

উইকেটের পেছনে সর্বাধিক ক্যাচ নিয়েছেন কিউই উইকেটকিপার বিজে ওয়াটলিং। তিনি সর্বমোট ১২টি ক্যাচ নিয়েছেন। ৫টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন ইমরুল কায়েস। যিনি মুশফিকের জায়গায় বদলি কিপার হিসেবে দেড়শ ওভার কিপিং করে সবার প্রশংসা পেয়েছিলেন। একইসাথে গড়েছেন বিশ্বরেকর্ড। অভিষিক্ত উইকেটকিপার নুরুল হাসান নিয়েছেন ২টি ক্যাচ।

basic-bank

Be the first to comment on "টেস্ট সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*