নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।
বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার।
এমনটাই জানিয়েছে মার্কিন ওয়েবসাইট ‘ইউএসডেব্টক্লক’।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে যখন ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখন দেশটির মোট ঋণের পরিমাণ ছিলো ১০ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।
৮ বছরে জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে ৮৬ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে, ওষুধ শিল্প, সামাজিক নিরাপত্তা ও সামরিক খাতে।
Be the first to comment on "যুক্তরাষ্ট্রের ৯ ট্রিলিয়ন ডলার ঋণ বাড়িয়েছেন ওবামা"