নিউজ ডেস্ক : সুপ্রীমকোর্ট এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে সুপ্রীমকোর্ট প্রশাসনের দেয়া চিঠির জবাব দিয়েছে আইনমন্ত্রনালয়। আইনমন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো: তৈয়বুল হাসান স্বাক্ষরিত এই চিঠিটি সুপ্রীমকোর্টের রেজিষ্ট্রার বরাবরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার কাজ শুরু হয়। অনেক কুখ্যাত যুদ্ধাপরাধীর বিচার কাজ সুসম্পন্ন হয়। সে কারণে এ ভবনটির ঐতিহ্য আরো বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনগন চায় যে এ ভবনটি ঐতিহাসিক ভবন বিধায় সে মর্যাদাকে সমুন্নত রেখে ভবনটি সংরক্ষন করা হোক। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখান থেকে সরানো না হোক। এটা সরানো হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে এবং দেশের সঠিক উন্নয়নের ধারাবাহিকতার ক্ষেত্রে এ স্থানান্তর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
ট্রাইব্যুনাল না সরানোর আহ্বান জানিয়ে সুপ্রীমকোর্ট প্রসাশনকে আইনমন্ত্রনালয়ের চিঠি

Be the first to comment on "ট্রাইব্যুনাল না সরানোর আহ্বান জানিয়ে সুপ্রীমকোর্ট প্রসাশনকে আইনমন্ত্রনালয়ের চিঠি"