শিরোনাম

ট্রাম্পকে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর এই প্রস্তাবকে স্বাগত জানাল ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া আজ জানান, ‘আমরা মার্কিন বন্ধুদের বরাবরই আর্জি জানিয়ে এসেছি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে পদক্ষেপ করতে। বিশেষত কাশ্মীর নিয়ে যে সমস্যা চলছে।’ ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্যস্থতার যে প্রস্তাব এসেছে, তারা স্বাগত জানাচ্ছেন বলেও জানিয়েছেন জাকারিয়া।

সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমি চাই, পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক। সুযোগ পেলে, তা স্থাপনে আমি মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারি। আমার আশা, দুই দেশ এই প্রস্তাবে রাজি হবে।’

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "ট্রাম্পকে চায় পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*