নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অসন্তোষ চলছেই। ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। আর তার আগেই, গোটা আমেরিকায় বিক্ষোভ চলছে নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে। সাধারণ মানুষ তো বটেই খোদ ট্রাম্পের দলের অন্দরেই দানা বেঁধেছে ক্ষোভ। ২০ জন প্রথম সারির ডেমোক্র্যাট নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছেন। বেশিরভাগ বিক্ষুব্ধেরই দাবি, ‘চুরি’ করে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প।
ট্রাম্প শপথ নেয়ার পরে এঁরা সংঘবদ্ধভাবে বিক্ষোভ দেখাবেন বলেও জানিয়েছেন। এবার ‘নেটো’ বা ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’কে কার্যত নস্যাৎই করে দিলেন ট্রাম্প। ট্রাম্পের মতে ‘নেটো’ একটি জীর্ণ সংগঠন। বর্তমানে সন্ত্রাস দমনে নেটো বিশেষ ইতিবাচক ভূমিকা নিতে পারছে না, কারণ প্রায় তেমন কোনো ক্ষমতাই নেই এই সামরিক সংগঠনের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে নেটোর আওতাভুক্ত দেশগুলি সেভাবে উদ্যোগী হয়নি বলেও তিনি ইঙ্গিত দেন।
সূত্র: আজকাল

Be the first to comment on "ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিক্ষোভের ইঙ্গিত"