শিরোনাম

ডাবল সেঞ্চুরি করে ট্রিপলের পথে করুণ নায়ার!

নিউজ ডেস্ক : চেন্নাই টেস্টের চতুর্থ দিন। ভারতের কেবল প্রথম ইনিংস চলছে।

ম্যাচ নিয়ে দুশ্চিন্তা নেই কোহলি বাহিনীর। এর আগে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন ওপেনার লোকেশ রাহুল। তার সেই হতাশ ভঙ্গিতে মাঠে বসে পড়া চোখ ভিজিয়েছে অনেকেরই। সেই শোক হয়ত কখনও ভুলবেন না রাহুল, তবে এই ইনিংসেই যে আরেকজন তার হতাশাকে আনন্দে পরিণত করবে সেটা কি তিনি জানতেন?
এই ইংল্যান্ডের বিপক্ষেই মোহালিতে অভিষেক করুণ নায়ারের। এটা তার তৃতীয় টেস্ট। আগের দুই টেস্টে মাত্র ১৭ রান করা এই তরুণ বাদ পড়ার সিরিয়ালে ছিলেন। কিন্তু সময়মতো জ্বলে উঠল তার ব্যাট। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি এবং তারপর ট্রিপলের দিকে অর্ধেক পথ পার করেছেন তিনি! ৭০০ রান হয়ে গেছে ভারতের। রানের বন্যা বইছে চিদাম্বরম স্টেডিয়ামে। রান উৎসবে মেতে উঠে কারও যেন খেয়ালই নেই যে টেস্টের চতুর্থ দিন চলছে।

১৮৫ বলে ৮ চার ১ ছক্কায় তিন অংকে পৌঁছান নায়ার। ২৪০ বলে ১৫০ করার পর ৩০৬ বলেই পৌঁছে যান ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগারে! ইনিংসে যুক্ত হয় আরও ১৫টি চার। এরপর সবার মনে একটাই প্রশ্ন, কখন থামবেন নায়ার? ডাবল সেঞ্চুরির পর ২৫০ পেরিয়ে গেছেন ইতিমধ্যেই! এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ৩৫৮ বলে ২৭১ রানে অপরাজিত! কী ভাবছেন? যা ভাবছেন তা হয়েও যেতে পারে!

basic-bank

Be the first to comment on "ডাবল সেঞ্চুরি করে ট্রিপলের পথে করুণ নায়ার!"

Leave a comment

Your email address will not be published.


*