নিউজ ডেস্ক : ধনাঞ্জয়া ডি সিলভার দ্বিতীয় শতকের উপরের ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। কিন্তু দিনের শুরুতে বেশ চাপেই ছিল অতিথিরা। ৩০ ওভারের মধ্যে শ্রীলঙ্কার তাদের প্রথম চার ব্যাটসম্যানকে হারায়। শুরু থেকে শ্রীলঙ্কাকে চাপে রাখলেও দিনটি নিজেদের করে নিতে পারেনি জিম্বাবুয়ে।
রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কৌশল সিলভা ও দিমুথ করুনারত্নে ভালো সূচনা এনে দেন শ্রীলঙ্কাকে। প্রথম ঘণ্টায় ৬০ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় ঘণ্টার শুরুতে পরপর দুই ওভারে করুনারত্নে, কুশল পেরেরাকে ফিরিয়ে দেন হ্যামিল্টন মাসাকাদজা। এলবিডব্লিউ হয়ে সিলভার বিদায়ে লাঞ্চের আগে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেশনের শুরুতেই আঘাত হানেন ডোনাল্ড টিরিপানো। ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে।। মেন্ডিসের বিদায়ের পর ক্রিজে আসেন উপুল থারাঙ্গা। ডি সিলভার সঙ্গে গড়ে তুলেন ১৪৩ রানের চমৎকার এক জুটি।
বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। জিম্বাবুয়ে অধিনায়কের বলে থারাঙ্গার ক্যাচ তালুবন্দি করেন মাসাকাদজা। ৮টি চারে ৭৯ রান করে ফিরে যান শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান।
বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২৯০ রান। ডি সিলভা ১০০ ও আসেলা গুনারত্নে ১৩ রানে ব্যাট করছেন। পঞ্চম টেস্টে দ্বিতীয় শতকের পাওয়া ডি সিলভার ১৯৭ বলের ইনিংস গড়া ১১টি চারে।
ডি সিলভার শতকে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

Be the first to comment on "ডি সিলভার শতকে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা"