নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকসিম এ খানকে আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
সূত্র জানায়, আজ সকালে দুদকের পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে সংস্থার তিন সদস্যের একটি দল ওয়াসা ভবনে গিয়ে তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করছে।

Be the first to comment on "ঢাকা ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ"