শিরোনাম

ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম অপু সরকার (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ সকালে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

basic-bank

Be the first to comment on "ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*