শিরোনাম

তামিম-মুমিনুল দু’জনই পেলেন হাফসেঞ্চুরি

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলকা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা টাইগাররা শুরুটা করে দারুণ। দলীয় ২৬ রানে ওপেনার সৌম্য সরকার বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে সতর্ক ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে বাংলাদেশ। তামিম ও মুমিনুল দু’জনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তামিম ৫২ ও মুমিনুল ৬১ রানে অপরাজিত আছেন।

মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে যায় বাংলাদেশ। ব্যক্তিগত নয় রানে লাহিরু সামাকোনের বলে রন চন্দ্রাগুপ্তাকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। তবে অভিজ্ঞ ওপেনার তামিম টেস্ট মেজাজেই খেলে যান। কিন্তু তৃতীয় উইকেটে এসে মুমিনুল হক স্ট্রাইক রেট বাড়িয়ে রান তোলেন।

গত রাতেই সফরকারী বাংলাদেশ জানতে পারে কারা তাদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ। দিনেশ চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ দলে বাকি সবার কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

দুই দিনের এ ম্যাচের দু’দলেরই রয়েছে ১২জন করে ক্রিকেটার। যেখানে ব্যাটিং ও বোলিং করতে পারবেন ১১জন করেই।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাশ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সুভাষীশ রায়, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: দিনেশ চান্দিমাল, রন চন্দ্রাগুপ্তা, লিও ফ্র্যান্সিসকো, ওয়ানিদু ডি সিলভা, চামিকা করুনারত্নে, লাসিথ আম্বুলদেনিয়া, অভিষেক ফার্নান্দো, রোসেন সিলভা, আইরোশ সামারাসুরাইয়া, রুমেশ বুদ্দিকা, লাহিরু সামারাকোন, প্রবিন জয়াউইকরামা।

basic-bank

Be the first to comment on "তামিম-মুমিনুল দু’জনই পেলেন হাফসেঞ্চুরি"

Leave a comment

Your email address will not be published.


*