নিউজ ডেস্ক :
ড. নরেন্দ্র ভাট, আয়ুর্বেদিক চিকিৎসক
আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিসের যথেষ্ট চিকিৎসা রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিসকে ‘মধুমেহ’ বলা হয়। আর এ রোগের চিকিৎসায় সঠিক খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি কখন এবং কিভাবে খাবার খাচ্ছেন, তাও গুরুত্বপূর্ণ। এ রোগীদের অনিয়মিত খাবার কিংবা নির্দিষ্ট সময়ের তুলনায় দেরি করে খাবার খাওয়াও খুবই ক্ষতিকর এবং অসুস্থতা ডেকে আনতে পারে।
ডায়াবেটিস রোগীদের বসে থাকা জীবন কোনোভাবেই কাম্য নয়। তাদের কম্পিউটারের কাজ এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেও কাজ করা উচিত নয়, যা প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করে। পরিবেশের সঙ্গেই এ রোগীদের মানিয়ে চলা উচিত।
অভিষেক শর্মা, ইয়োগা প্রশিক্ষক
ডায়াবেটিসকে লাইফস্টাইল রোগ বলা হয়। এটি দেহের বিপাক ক্রিয়ার ওপর প্রভাব বিস্তার করে। ইয়োগা ডায়াবেটিস প্রতিরোধ করে এবং ডায়াবেটিস রোগীদের তা নিয়ন্ত্রণে সহায়তা করে। কোনো কোনো ক্ষেত্রে তা নিরাময়ও সম্ভব ইয়োগার মাধ্যমে। এর মূল কারণ, ইয়োগা দেহের সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এতে দেহের নার্ভাস সিস্টেমের সঙ্গে অন্যান্য অংশের সঠিক সংযোগ স্থাপিত হয়। ফলে বিভিন্ন অংশের সমন্বয় হয় যথাযথ। এক্ষেত্রে কিছু আসন ও প্রাণায়াম অনুশীলন করা উচিত।
ড. মনিশ মটওয়ানি, ব্যারিয়াট্রিক সার্জন
স্থূলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ। এর কারণে ডায়াবেটিসের মতো জটিলতাও তৈরি হয়। এছাড়া হৃদরোগ, গলব্লাডারের রোগ, অ্যাজমা, ঘুমের সমস্যা, উর্বরতায় ঘাটতি, ক্যানসার এবং নানা ধরনের মানসিক ও সামাজিক সমস্যা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে একটি উপায় হলো আধুনিক ব্যারিয়াট্রিক চিকিৎসা। এ ধরনের চিকিৎসা সার্জারির মাধ্যমেও সারানো সম্ভব। তবে কোনো চিকিৎসক যদি এ বিষয়ে প্রয়োজন মনে করেন তবেই শুধু সার্জারির পরামর্শ দেওয়া যায়। এ সার্জারির মাধ্যমে এখন দেহের ওজন হ্রাস করানো হচ্ছে, যা রোগীর প্রভূত উপকার করছে।

Be the first to comment on "তিন বিশেষজ্ঞ জানালেন ডায়াবেটিসের তিন দারুণ চিকিৎসা"