শিরোনাম

তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিউজ ডেস্ক : শিশু আইনের অসঙ্গতি দূরীকরণের বিষয়ে যথাসময়ে আদালতে ব্যাখ্যা দাখিল না করায় তিন সচিবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে তিন সচিবকে জবাব দিতে বলা হয়েছে। তিন সচিব হলেন- আইন সচিব, লেজিসলেটিভ ও জাস্টিস উইংয়ের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

শিশু আইনের অসঙ্গতির বিষয়ে তিন সচিবের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ আগস্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে তাদেরকে ওই ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু গত আড়াই মাসেও এই ব্যাখ্যা তারা দাখিল করেননি। আজ বিষয়টি শুনানির জন্য কার্য তালিকায় আসে। এসময় তিন সচিবের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়।

বিষয়টি নিয়ে শুনানিকালে ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, কেন তারা আদালতের আদেশ অমান্য করলেন এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। এরপর তিন সচিবের বিরুদ্ধে রুল জারি করে আদেশ দেয় আদালত।

 

basic-bank

Be the first to comment on "তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল"

Leave a comment

Your email address will not be published.


*