নিউজ ডেস্ক : তুরস্কে কায়সেরি শহরে বিস্ফোরণের ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
নিহতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
কী বিস্ফোরণ হয়েছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে বিস্ফোরণে পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

Be the first to comment on "তুরস্কে বিস্ফোরণে নিহত ১৩, আহত অর্ধশত"