শিরোনাম

কিশোরকে অনুপ্রাণিত করে জার্মানিতে হামলার ছক আইএসের

নিউজ ডেস্ক : ১২ বছরের এক কিশোরকে জেহাদের মন্ত্রে অনুপ্রাণিত করে জার্মানিতে সন্ত্রাসী হামলার ছক কষেছিল আইএস। পশ্চিম জার্মানির লুডউইগশ্যাফেনের এক স্থানীয় ক্রিসমাসের বাজারে সম্প্রতি হামলা চালানোর চেষ্টা করে ওই নাবালক।

প্রথম চেষ্টায় ব্যর্থ হলে গত ৫ ডিসেম্বর ফের শহরের এক হলে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে ওই নাবালক। কিন্তু দুবারই বিস্ফোরকগুলো জ্বালাতে ব্যর্থ হয় ১২ বছরের নাবালক।
অবশেষে শহরের হলের কাছে ব্যাগ ভর্তি বিস্ফোরকগুলো নজরে আসে এক যাত্রীর। তত্ক্ষণাৎ সেই যাত্রীই পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগটি নিয়ে যায় এবং তল্লাশি চালিয়ে ওই কিশোরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের জার্মানি এবং ইরাকের নাগরিকত্ব রয়েছে। নাবালককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে আইএসের মন্ত্রে অনুপ্রাণিত। তাকে এখন নজরদারিতে রাখা হয়েছে। তার বয়সের কারণে নাবালকের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।
সূত্র: এপিবি

basic-bank

Be the first to comment on "কিশোরকে অনুপ্রাণিত করে জার্মানিতে হামলার ছক আইএসের"

Leave a comment

Your email address will not be published.


*