নিউজ ডেস্ক : স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি কলমচৌড়া থানার অন্তর্গত নজরপুড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসীর হাতে ধরে পড়েন। পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
প্রাথমিক জানা গেছে, মৃত ব্যক্তির নাম জসীম উদ্দিন, বয়স আনুমানিক ৪২ বছর। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার আলিপুর এলাকায়।
খবরের সত্যতা যাচাইয়ে কলমচৌড়া থানায় ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি। সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) বাবুল দাস’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলেন নি।
ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ

Be the first to comment on "ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ"