নিউজ ডেস্ক : সালটা ১৯৯১। দাউদের শত্রু গ্যাং অরুণ গউলির দলের লোকজন গুলি করে হত্যা করে দাউদের বোনের স্বামী ইসমাইল পারকরকে। তার পরেই হাসিনা পারকরের উত্থান। ইসমাইলের মৃত্যুর পরে প্রথমে দাউদের গ্যাংয়ের লোকজন খুন করে ইসমাইলের হত্যাকারীদের। কুখ্যাত সেই জে জে হসপিটাল শুটআউটের পরে হাসিনা চলে যান নাগপদায়। তার পর একটু একটু করে হয়ে ওঠেন এলাকার ‘গডমাদার’।
সেই হাসিনা পারকর-এর জীবন নিয়েই তৈরি হচ্ছে ছবি ‘হাসিনা-দ্য কুইন অফ মুম্বাই’। পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবিতে হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। আজ ছিল ছবির মহরত। টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। তবে এই ছবির কাজ এখন আরম্ভ হলেও পরিচালক ছবির পরিকল্পনা করেছিলেন দুই বছর আগেই।
২০১৪ সালের জুলাই মাসে মারা যান হাসিনা। তার পরেই এই বায়োপিকের পরিকল্পনা করেছিলেন অপূর্ব। সেই সময় রানি মুখোপাধ্যায়কে হাসিনার চরিত্রের জন্য ভেবেছিলেন তিনি। কিন্তু সম্ভবত রানি এই প্রস্তাবে রাজি হননি তাই শ্রদ্ধাকেই নায়িকা হিসেবে মনোনীত করেন অপূর্ব। ছবিটি অবশ্যই ২০১৭ সালে মুক্তি পাবে।

Be the first to comment on "দাউদের বোনের বায়োপিকে হাসিনার চরিত্রে শ্রদ্ধা"