নিউজ ডেস্ক : কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাত্র কয়েকদিন পরেই শুরু হবে বিগ বস ১০। শোয়ের প্রথম দিনই সলমান খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
এই নিয়ে সপ্তমবার বিগ বস হোস্ট করছেন সলমান। ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিগ বস ১০। ওইদিনই সলমানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রাত ন’টায় সলমানের সঙ্গেই বিগ বস ১০-এর সূচনা করবেন তিনি।
দীপিকা যে বিগ বসে আসছেন, তেমন একটি খবর আগে শোনা যাচ্ছিল। কিন্তু চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। গতকাল কালার্সের CEO রাজ নায়ক টুইটারে জানিয়েছেন, সত্যিই বিগ বসে আসছেন দীপিকা।
দীপিকাকে নিয়ে বিগ বসের প্রোমোও প্রকাশ পেয়েছে। সেখানে দীপিকা বলেছেন, ভারতবাসী ও সেলেব্রিটিদের মধ্যে লড়াই শুরু হবে ১৬ অক্টোবর। সেদিন হলিউডের অ্যাকশন নিয়ে কালার্সে উপস্থিত থাকবেন তিনি। রাত ন’টায় বিগ বস ১০-এ।

Be the first to comment on "বিগ বস ১০-এ দীপিকা"