নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১০ জন। বুধবার সকালে উত্তর দিল্লির মোহন পার্ক এলাকায় একটি পার্কিং লটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে ইলেকট্রিক রিক্সা রাখা থাকত। সেখান থেকেই শর্ট সার্কিটের ফলে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকল বাহিনীর চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Be the first to comment on "দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ১০"