নিউজ ডেস্ক : রাজধানীতে সড়ক মেরামতের সময় গরম পিচ গায়ে লেগে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে শ্রমিকদের গায়ে গরম পিচ ছিটকে পড়ে তারা দগ্ধ হন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানমন্ডি চার নম্বার রোডে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম। এ ঘটনার সঙ্গে-সঙ্গে শ্রমিকদের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ধানমন্ডিতে গরম পিচ গায়ে লেগে ৬ শ্রমিক দগ্ধ

Be the first to comment on "ধানমন্ডিতে গরম পিচ গায়ে লেগে ৬ শ্রমিক দগ্ধ"