শিরোনাম

লজ্জায় মরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ!

নিউজ ডেস্ক : রাগান্বিত, বিব্রত, হতাশ, ভেঙে পড়া, আপসেট, আহত, মর্মাহত। এই জাতীয় যতো বিশেষণ আছে সব এখন স্টিভেন স্মিথের জন্য প্রযোজ্য। তিনি যে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক! আর অস্ট্রেলিয়াই এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি লজ্জায় ডুবে থাকা দল!
প্রথম ইনিংসে ৮৫। দ্বিতীয় ইনিংসে মঙ্গলবার ৩২ রানে ৮ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ১৬১ রানে শেষ! দুই দিন আর এক সেশনে ইনিংস ও ৮০ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। ১ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতেই। এর চেয়ে বড় লজ্জা বুঝি কিছুদিন আগেরও প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার হয় না।
টানা পঞ্চম ম্যাচে হারার পর স্মিথ সংবাদ সম্মেলনে এসে নখ কামড়ান। কথা খুঁজে পান না। লজ্জায় লাল মুখটা। ৬ বছর পর দেশের মাটিতে ইনিংস ব্যবধানে হার। ১৯২৮ সালের পর এই প্রথম এক ম্যাচে এতটা কম বল খেলা। স্মিথ তাই বলে ফেলেন, “সত্যি বলতে আমি আপনাদের সামনে খুব বিব্রত হয়ে বসে আছি। বারবার বাজে ভাবে উইকেট হারিয়েছি আমরা। আজ ৩০ রানে ৮টা। প্রথম ইনিংসে ৮৫ রানে ১০টা। এরকম করলে তো আর ক্রিকেট ম্যাচ জেতা যায় না। এখন এটা ধারাবাহিক ভাবে ঘটছে।”
কোচ ড্যারেন লেম্যানের চুক্তি বেড়েছে ২০১৯ সাল পর্যন্ত। সরাসরি প্রশ্ন আসে কোচের প্রসঙ্গে। স্মিথ লেম্যানের সমর্থন করেন। বলেন, তিনি তো তার চেষ্টায় ত্রুটি রাখেন না। দোষটা তার নয়।
স্মিথের কাছ থেকেই জানা গেল ডেভিড ওয়ার্নার, জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিলদের ফার্স্ট ক্লাস ক্রিকেট শেফিল্ড শিল্ডে আত্মবিশ্বাস উদ্ধার করতে পাঠানো হবে। সেই সাথে স্মিথের কথায় পরিস্কার তাদের দলে বড় পরিবর্তন আসন্ন, “আমরা এখন যা করছি তার কোনো কিছু কাজে আসছে না। এখন হয়তো তরুণদের এই পর্যায়ে অভিজ্ঞ করার সময়।”

basic-bank

Be the first to comment on "লজ্জায় মরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ!"

Leave a comment

Your email address will not be published.


*