নিউজ ডেস্ক : দুদিন হলো দেশের সব ক’টি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে একটি মুঠোফোনের বিজ্ঞাপন। যেখানে প্রধান মডেল হিসেবে দেখা যাচ্ছে বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে।
এক মিনিট ব্যপ্তির এই বিজ্ঞাপনে আছেন পার্থ বড়ুয়াও! তাও আবার ‘আয়নাবাজির’ মতোই- প্রধান চরিত্রের সঙ্গে তালে তাল মিলিয়ে।
এটাও ঠিক, দৃষ্টিনন্দন এই বিজ্ঞাপনটি দেখার পর সাদা চোখে পাঠক-দর্শকদের জন্য খানিক বিভ্রান্তিকর মনে হবে। সবাই সাকিব আল হাসানকে খুঁজে পাবেন। সমস্বরে প্রশ্ন উঠবে- এতে পার্থ বড়ুয়া কই? আছেন তো! একটু খেয়াল করুন- আবিষ্কার করতে পারবেন নতুন পার্থ বড়ুয়াকে। যেমনটা ঘটেনি আগে কখনও।
‘সবারই দুটি জীবন থাকে। একটি যা সবাই দেখে। অন্যটি একান্ত আপন…’- সাকিব আল হাসানকে নিয়ে লেখা বিজ্ঞাপনের ভয়েজ ওভারে বাজতে থাকা এমন আবেগি কথাগুলো ফুটেছে পার্থ বড়ুয়ার কণ্ঠেই। যেটাকে এই বিজ্ঞাপনের মূল প্রাণ বলেই মনে করছেন এর নির্মাতা গোলাম হায়দার কিসলু।
এদিকে নিজের প্রথম ভয়েজ ওভার প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, দুদিন হলো বিজ্ঞাপনটি অনএয়ার হচ্ছে। ইউটিউবেও পাওয়া যাচ্ছে। অথচ এখনও আমি এটি কোথাও প্রকাশ করিনি। শুধু চুপি চুপি বিজ্ঞাপনটি দেখছি আর শুনছি! এটা অন্যরকম মজার অভিজ্ঞতা। প্রথম করলাম। ভালোই লাগছে।

Be the first to comment on "নতুন বিজ্ঞাপনে সাকিব আল হাসান"