শিরোনাম

বাহুবলী টু-এ রানার লুক প্রকাশ্যে

নিউজ ডেস্ক : প্রভাসের পর প্রকাশ্যে এল রানা দাগ্গুবতির বাহুবলী লুক। ছবিতে বল্লালদেবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাহুবলী ছবিতে অন্যতম প্রধান নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন রানা। ছবির সিকুয়েলেও তিনি একই চরিত্রে অভিনয় করবেন। এখানেও তিনি বল্লালদেবা। ছবির পোস্টারে তাঁর ক্ষমতাশালী চরিত্রটি ফুটে উঠেছে। বাহুবলী 2-এর জন্য বিশেষভাবে ট্রেনিং নিয়েছিলেন তিনি। তার একটি ভিডিও-ও প্রকাশ পেয়েছিল। সেখানে দেখা যায় চেন নিয়ে এক্সারসাইজ় করছেন রানা।

ছবির যে পোস্টারটি প্রকাশ পেয়েছে, সেখানে রানাকে রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেছে। মাথার চুল পিছনে বাঁধা। মুখে রাগ। বর্মের উপর দিয়ে বোঝা যাচ্ছে তাঁর দেহসৌষ্ঠব।
মাসকয়েক আগে শোনা গিয়েছিল অভিনেত্রী শ্রিয়া সারনকে নাকি বল্লালদেবার স্ত্রীর চরিত্রে দেখা যাবে। কিন্তু রানা দাগ্গুবতি জানান, বল্লবদেবার জীবনে কোনও স্ত্রী নেই। চরিত্রটি এমনই, যে শুধুমাত্র সিংহাসনের সঙ্গেই প্রেম করতে পারে।

পরের বছর মুক্তি পাচ্ছে বাহুবলীর দ্বিতীয় পার্ট বাহুবলী: দা কনক্লিউশন। ছবিতে রানা দাগ্গুবতি ছাড়াও অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া ও অনুষ্কা শেট্টি।

basic-bank

Be the first to comment on "বাহুবলী টু-এ রানার লুক প্রকাশ্যে"

Leave a comment

Your email address will not be published.


*