নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- স্বামী রায়হান উদ্দিন (৩৫), স্ত্রী মায়া বেগম (৩০) ও শিশু সন্তান মরিয়ম (২)। আজ মঙ্গলবার ভোরে স্বল্পেরচক এলাকায় বিল্লাল হোসেনের ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর থানার ওসি আবুল কালাম ও এসআই মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, গ্যাস লাইজারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে ওই রুমে গিয়ে জমাট হয়। ভোরে আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয় এবং একই পরিবারে ৩ জন দগ্ধ হন। তাদের অবস্থা আশংকা জনক। আহত রায়হান উদ্দিন চাঁদপুর জেলার মতলব থানার বেগমপুর গ্রামের মৃত সিরাজ মিজির ছেলে। তারা দীর্ঘ ১০ বছর যাবত বন্দরে বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন দিনমজুর। মাটির কাজ করেন।

Be the first to comment on "নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ দগ্ধ"