নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত, যাচাই- বাছাই ২৬ ও ২৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার।
দলীয় প্রতীকে এবারই প্রথম ভোট হবে এই সিটিতে। যদিও সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় ভোট। প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়। এতে সেলিনা হায়াত আইভি মেয়র নির্বাচিত হন।

Be the first to comment on "নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২২ ডিসেম্বর"