শিরোনাম

নিউজিল্যান্ডের সাগরপাড়ে মহানন্দে টিম টাইগার (ভিডিও সহ)

নিউজ ডেস্ক : সিরিজ শুরু হওয়ার বাকী আরও সাত দিন। এর আগে একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা আছে।

খেলার চাপে পড়ে কি বেড়ানোটা মাটি করা ঠিক হবে? মোটেই না, তাই সবাইকে নিয়ে মাশরাফি-মুশফিকরা দল বেঁধে বেরিয়ে পড়লেন সাগর দেখতে। নিউজিল্যান্ডের উত্তরে বিখ্যাত রুয়াকাকা সী বিচে তাদের আনন্দ কি আর বাঁধ মানে?
হৈ হুল্লোরে সাথে সমানে চলছে ফেসবুকে ছবি আপলোড করা। এমনিতেই মুশফিক, তাসকিন, মুস্তাফিজ, সৌম্যরা ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকেন। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন তা অনলাইনে গেলেই দেখতে পারেন তাদের ভক্তরা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সবাই মিলে ‘ম্যানিকুইন’ সেজে থাকার খেলা খেলছেন। অর্থাৎ কোনো বিশেষ একটি ভঙিমায় আপনাকে স্থির দাঁড়িয়ে থাকতে হবে। তবে ম্যানিকুইন চ্যালেঞ্জে কে জিতল আর কে হারল তা অবশ্য জানাননি মুশফিক। দরকারই বা কী জানানোর?
সম্ভবত সবচেয়ে মজা করে বেড়াচ্ছেন মাশরাফির আদরের ‘হিরো’ তাসকিন আহমেদ। তাইজুলের ‘চুলের যত্ন’ নেওয়া থেকে শুরু করে প্রতি মুহূর্তের ছবি/ভিডিও ভক্তদের জন্য আপলোড করছেন এই স্পিডস্টার। এমন ফুরফুরে মেজাজে কিছু সময় কাটানো দলের সবার মাঝে একাত্মতা আরও বাড়িয়ে দেয় তা বলাই বাহুল্য। সেই সঙ্গে নিউজিল্যান্ডে অপরিচিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার তো রয়েই গেছে। দেশবাসী এখন এই তরুণদের দিকে তাকিয়ে আছে আরও একটি আনন্দের উপলক্ষ এনে দেওয়ার জন্য।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডের সাগরপাড়ে মহানন্দে টিম টাইগার (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*