নিউজ ডেস্ক : ভাল ওয়াইনের এক বিশেষ বৈশিষ্ট্য আছে। যতই দিন যায় ততই নাকি এর ঝাঁঝ বাড়তে থাকে।
সেই সঙ্গে বাড়ে স্বাদও। পাশ্চাত্যের এই জনপ্রিয় পানীয়র সাথে নাকি ম্যান ইউ তারকা ইব্রার ভীষণ মিল! সেটা কীভাবে? ইব্রাহিমোভিচ বলেছেন, ওয়াইনের মতই নাকি বয়স যত বাড়ছে ততই বাড়ছে তার ঝাঁঝ! এই স্ট্রাইকার মনে করেন ৫০ বছর বয়সেও তিনি মাঠ দাপিয়ে বেড়াবেন।
তার ভাষায়, “আমার বয়স ৩৫ বছর হলেও নিজেকে মনে হয় ২০ বছরের। আমি যথেষ্ঠ ভাল ও সুখেই আছি। আমার মনে হয় ৫০ বছর বয়সেও আমি খেলা চালিয়ে যেতে পারব। এতেও আমি নিঃশেষ হব না। ”
৩৫ বছর বয়সী এই সুইডিশ চির সবুজ ফুটবল তারকা ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ইউনাইটেডে এসে প্রমাণ করেছেন যে বয়স হচ্ছে একটি হিসেব মাত্র। শনিবার ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে করা তার দুই গোল সহ ২০১৬-১৭ মৌসুমে নিজের নামের পাশে যুক্ত করেছেন ১৬টি গোল। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় ইউনাইটেড। শুধু তাই নয়, ক্লাবের হয়ে সর্বশেষ ৯ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন সুইডেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আমার বয়স যতই বাড়ছে ততই ভাল অনুভব করছি। এটি অনেকটা “রেড ওয়াইনের” (এক ধরনের মদ) মত। আমার বয়স যতই বাড়ছে ততই বেশী ভাল বোধ করছি। তাই আমি হলাম রেড ওয়াইনের একেবারে সঠিক উদাহারন। যতই বয়স বাড়বে ততই খেলার ধার বাড়বে।

Be the first to comment on "‘বয়সটা আমার কাছে রেড ওয়াইনের মত’"