নিউজ ডেস্ক : নির্বাচনী এলাকায় আগামীকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার সাধারণ নির্বাচন ও স্থগিত বা বন্ধ ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

Be the first to comment on "নির্বাচনী এলাকায় সোমবার ব্যাংক শাখা বন্ধ"