নিউজ ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমকে (৫০) গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের জানান, আবুল হাশেম আন্ডারচর বাজার থেকে রাত সাড়ে ১২টার দিকে তার বাড়ি যাওয়ার পথে ত্রিকোনো রাস্তার কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ‘সন্ত্রাসী’রা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে যায়। সেখানে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রাতে থেকেই ওই ‘সন্ত্রাসী’দের ধরার জন্য অভিযান চলছে।

Be the first to comment on "নোয়াখালীতে ওয়ার্ড আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা"