নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমগ্র দেশ থেকে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পুনঃর্মিলনীতে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান ও সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের নের্তৃত্বে ব্যাপক সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় পুনঃর্মিলনীতে অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা মুকুল বলেন, উক্ত কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীর মধ্যে প্রাণচঞ্চলতা সৃষ্টি হয়েছে এবং প্রবীণদের এই মিলনমেলায় থেকে পাওয়া পরামর্শ ও অভিজ্ঞতা এবং বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার মূল্যবান দিক নির্দেশনা ছাত্রলীগকে আরও বেশি সুসংগঠিত এবং বেগবান করবে। উল্লেখ্য যে, উক্ত পুনঃর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রকম কর্মসূচির জন্য বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এর প্রতি নেতাকর্মীবৃন্দ আন্তরিত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নড়াইলে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Be the first to comment on "নড়াইলে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"