শিরোনাম

নড়াইলে দূর্গাৎসবে আইন শৃংখলায় ডিবি পুলিশ ॥ নীবিড় পর্যবেক্ষনে পুলিশ সুপার

নড়াইলে দূর্গাৎসবে আইন শৃংখলায় ডিবি পুলিশ ॥ নীবিড় পর্যবেক্ষনে পুলিশ সুপার

মাহবুব, নড়াইল প্রতিনিধি : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলায় ডিবি পুলিশের তৎপরতা চোখে পড়ার মত । নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, কেউ কর্তব্য কাজে অবহেলা করলে ছাড় দেওয়া হবে না । জানা যায়,বিশেষ টিম সবসময় ১০টি মটরসাইকেলে দিবারাত্র পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়োজিত রয়েছে।
এএসআই,হাসানের নেতৃত্বে,এএসআই,আলমগীর,নারায়ন,শিমুল,শরিফ,বায়জিদ,মুরাদসহ একটি,টিম আইন শৃংখলা রক্ষায় বিশেষ টহলের মাধ্যমে জেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন পুজা মন্ডপ পরিদর্শন করেন। নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পরিদর্শনে গিয়ে প্রত্যেকটি পুজা মন্ডপ কমিটির সাথে আইন শৃংখলা বিষয়ে কথা বলেন এবং কর্তব্যরত আনসার ও পুলিশ সদস্যদেরকে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি জানান কেউ কর্তব্য কাজে অবহেলা করলে ছাড় দেওয়া হবে না। এবার নড়াইল জেলায় ৫শ ৩৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা উদযাপন হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২শ ৩০, কালিয়ায় ১শ ৬০, ও লোহাগড়ায় ১শ ৪৮টি । এছাড়া জেলায় ৩৭টি পুজা মন্ডপে কার্ত্তিয়ানী পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১১, লোহাগড়ায় ১৩ এবং কালিয়ায় ১৩টি। দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। এবং আগামী ১১ অক্টোবর হাজারো ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে

basic-bank

Be the first to comment on "নড়াইলে দূর্গাৎসবে আইন শৃংখলায় ডিবি পুলিশ ॥ নীবিড় পর্যবেক্ষনে পুলিশ সুপার"

Leave a comment

Your email address will not be published.


*