শিরোনাম

পুরান ঢাকায় ট্রাকচাপায় দুই তরুণী নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই তরুণী। নিহতরা হলেন সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮)।

আজ রবিবার রাত পৌনে ১০টার দিকে ধোলাইরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক শেখ বলেন, সেলিম ফ্যান ফ্যাক্টারির তিন শ্রমিক রাস্তার পাশ দিয়ে হেঁটে পূর্ব ধোলাইরপাড়ের বাসায় যাচ্ছিলেন। ধোলাইরপাড় মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে আটক করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলায়।

basic-bank

Be the first to comment on "পুরান ঢাকায় ট্রাকচাপায় দুই তরুণী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*