শিরোনাম

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম জানান, ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শামসুন্নাহার নামের এক নারী নিহত হয়েছেন। তিনি কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি।

তিনি জানান, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শহীদুল।

basic-bank

Be the first to comment on "রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*