নিউজ ডেস্ক : ‘কোয়ান্টিকো,’ ‘বেওয়াচ,’-এর দৌলতে বেভারলি হিলসে চেনা মুখ প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধু অভিনয়ই নয়, এবার মার্কিন রাজনীতি নিয়েও মুখ খুলতে দেখা গেল তাঁকে। পিপল্স চয়েস অ্যাওয়ার্ডে যোগ দিতে গতকাল লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বিমানবন্দরে পা রাখতেই পড়েন সাংবাদিকদের কবলে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাঁর মতামত জানতে চান। ট্রাম্পকে ভয় পান কিনা তাও জিজ্ঞেস করেন। উত্তর দিতে দেরি করেননি প্রিয়াঙ্কা।
ট্রাম্পের ভাবমূর্তির কথা মাথায় রেখে বলেন, ‘আমি ভারতীয়। আমাকে দেখে কি আপনি ভয় পাচ্ছেন?’ প্রিয়াঙ্কার এমন জবাব আশা করেননি কেউ। ঘাবড়ে গিয়ে ওই সাংবাদিক বলেন, ‘আমি ভীত নই, তবে অনেকেই ভয় পান। ’ উল্লেখ্য, ‘কোয়ান্টিকো’–তে অ্যালেক্স পেরিশের চরিত্রে অভিনয়ের জন্য বৃহস্পতিবার ‘বেস্ট ড্রামাটিক’ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এই নিয়ে দু’বার পিপল্স চয়েস অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন তিনি।
সূত্র: আজকাল

Be the first to comment on "প্রিয়াঙ্কার উত্তর, ঘাবড়ে গেলেন সাংবাদিক"