শিরোনাম

বিয়ের পর রিয়ালিটি শো-তে ফুলশয্যাও করলেন এই নায়িকা!

নিউজ ডেস্ক : গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান- এ পর্যন্ত চেনা রুটেই এগোচ্ছিল সব কিছু। জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শো ‘বিগ বস’ হাউসে ক্যামেরার সামনেই বিয়ে সেরে ফেললেন দুই প্রতিযোগী মোনালিসা এবং বিক্রান্ত সিংহ রাজপুত। বিয়ের পরই আসে ফুলশয্যার নিয়ম। রিয়ালিটি শো বলে কিন্তু বাদ গেল না তাও। বিগ বস হাউসের মধ্যেই সিক্রেট রুমে এক রাত এক সঙ্গে কাটালেন এই দম্পতি। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বলিউডে অনেকেই প্রশ্ন তুলেছেন, টিআরপি পাওয়ার জন্য আর কী কী দেখানো হবে রিয়ালিটি শো-তে?

সূত্রের খবর, রিয়ালিটি শো-তে দর্শকদের এন্টারটেন করা হয় বিভিন্ন খেলার মাধ্যমে। তার জন্য প্রত্যেক প্রতিযোগী চুক্তি অনুযায়ী টাকা পান। এ ক্ষেত্রেও মোনালিসা ও বিক্রান্তকে অন ক্যামেরায় বিয়ে করার জন্য নাকি ৫০ লক্ষ টাকা দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ!

যদিও অন্য একটা মহলের দাবি, মোনালিসার বয়ফ্রেন্ড বিক্রান্ত সিংহ মোনালিসাকে বিগ বস হাউজের মধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মোনালিসাও আপত্তি করেননি। সে কারণেই তাঁদের বিয়েটা বিগ বস হাউজের মধ্যেই সেরে ফেলা হয়েছে। মেয়ের বিয়ে উপলক্ষে বিগ বসে গিয়েছিলেন মোনালিসার মা। কন্যা দান করেন তিনি। বিয়ে ও ফুলশয্যার পর বিক্রান্ত বিগ বস হাউজ থেকে বেরিয়েও এসেছেন। তাতে মোনালিসা কান্নাকাটিও করেন।

বি-টাউনের একটা বড় অংশের মতে, এ সবই অভিনয়। টিআরপি বাড়ানোর জন্য। কিন্তু ফুলশয্যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, এখন কি টিআরপি বাড়ানোর জন্য ওই ভিডিও দেখাবেন চ্যানেল কর্তৃপক্ষ?
সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "বিয়ের পর রিয়ালিটি শো-তে ফুলশয্যাও করলেন এই নায়িকা!"

Leave a comment

Your email address will not be published.


*