শিরোনাম

প্রেমিকার সঙ্গে ‘বাহুবলী’ নায়কের ঘনিষ্ঠ ছবি ফাঁস!

নিউজ ডেস্ক : ‘বাহুবলী’। এই একটা ছবিই তুমুল জনপ্রিয়তা দিয়েছে দক্ষিণী অভিনেতা রানা ডাগ্গুবতীকে। ‘বাহুবলী’র সিক্যুয়েলেও দেখা যাবে তাঁকে। এহেন নায়কের ব্যক্তি জীবন নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকবে, তা তো জানা কথাই। বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল তৃষা কৃষ্ণনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন রানা। এতদিনে ফাঁস হল তাঁদের একটি অন্তরঙ্গ ছবি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত শুক্রবার তামিল টিভি হোস্ট তথা গায়িকা সুচিত্রা কার্তিক তাঁর টুইটার অ্যাকাউন্টে রানার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তৃষার গালে চুম্বন করছেন রানা। দু’জনেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। কিন্তু ছবিটি ভাইরাল হওয়ার পর সুচিত্রা জানান, তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি এমন কোনো ছবি পোস্ট করেননি। তাঁর স্বামী ফেসবুকে বিবৃতি দিয়ে বলেছেন, ‘সুচির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমরা সেটি পুনরুদ্ধার করতে পেরেছি। গত কয়েকদিন ধরে যা পোস্ট হয়েছে তার কোনোটাই সুচিত্রার করা নয়। আমরা গোটা ঘটনায় দুঃখিত। ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। ’

এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি রানা বা তৃষা। কিন্তু ইন্ডাস্ট্রির কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক হলে তা নিয়ে কেন পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেননি সুচিত্রা?

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "প্রেমিকার সঙ্গে ‘বাহুবলী’ নায়কের ঘনিষ্ঠ ছবি ফাঁস!"

Leave a comment

Your email address will not be published.


*