শিরোনাম

ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে আগুনে পুড়ে মারা গেছে মা ও মেয়ে। তারা হলেন-মা ফরিদা বেগম (৩৫) ও মেয়ে শিশু রাবেয়া (৪)। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে ওই পরিবারের প্রধান সেন্টু মোল্যা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পর সেন্টু মোল্যার ঘরে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায় সেন্টু মোল্যার স্ত্রী ফরিদা বেগম (৩৫) ও তার মেয়ে রাবেয়া (৪)। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন সেন্টু মোল্যা।
তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস মোল্যা জানান, আগুন লাগার পর পরই গ্রামবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*