শিরোনাম

ফিফার বর্ষসেরা রোনালদোই

নিউজ ডেস্ক : ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় সোমবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগালের এই ফুটবল সুপারস্টার।

সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পদক তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গতবছর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠে উজ্জ্বল ছিলেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জিতেছে রিয়াল। অন্যদিকে, প্রথমবারের মতো ইউরো ফুটবলের শিরোপা জিতেছে পর্তুগাল। ক্লাব ও জাতীয় দলকে সাফল্য পাইয়ে দেয়ার স্বীকৃতি হিসেবে তাই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার রোনালদোর হাতেই উঠেছে।

এ পুরস্কার জয়ের ক্ষেত্রে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। ক’দিন আগে ব্যালন ডি’অর পদকও জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত কয়েক বছর যাবৎ ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর পদক একত্রেই (ফিফা ব্যালন ডি’অর নামে) দেয়া হচ্ছিল। গত বছর এটি জিতেছিলেন রোনালদোই। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ বছর পৃথকভাবে ব্যালন ডি’অর ও ফিফা পুরস্কার দেয়া হয়েছে। দুটি পদকই নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুটি ক্ষেত্রেই তার কাছে হার মানতে হয়েছে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসিকে।

basic-bank

Be the first to comment on "ফিফার বর্ষসেরা রোনালদোই"

Leave a comment

Your email address will not be published.


*