স্টাফ রিপোর্টার,মিনহাজুল ইসলাম (নড়াইল): ২৪ শের জুলাই অভ্যুত্থানের আজকের এই দিন ৩৫জুলাই (৪আগষ্ট) নড়াইল সদরের মালিবাগে মোড়ে মিছিলে যাওয়ার পথে জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাহউদ্দিন ও সেক্রেটারী তাজ মোহাম্মদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল’র নেতৃত্ব ১০ থেকে১২ জনের একদল সন্ত্রাসী তাদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, মালিবাগ মোড়ে ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পেছনে বিএনপি ও জামায়াত-শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেওয়ার জন্য সকালে ১০টার দিকে জেলা শিবিরের বর্তমান সভাপতি সালাহউদ্দিন ও সেক্রেটারি তাজ মোহাম্মদ আইডিয়াল প্রিন্টিং প্রেস থেকে মিছিলের ব্যানার সংগ্রহ করতে যায়। পথিমধ্যে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ ৮ থেকে ১০ জন ছাত্রলীগের অস্ত্রধারি ক্যাডার তার গতিরোধ করে বেধড়ক মারপিট করে।
এসময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা তারা ছিনতাই করে। পরে দৌড়ে পালিয়ে চরেরঘাট এলাকায় পেছৈালে সেখানে দুইজন অজ্ঞাত ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে শিবির সেক্রেটারী তাজ মোহাম্মদসহ তিনজনকে। তাদের রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। দুঃসহ সেদিনের স্মৃতিচারণ করে ভুক্তভোগী নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাহউদ্দিন বলেন, সেদিন ছাত্রলীগ সভাপতি নাইমসহ কয়েকজন তার মোবাইল ছিনতাই করে। পরে অবশ্য এক মসজিদের ইমামের মাধ্যমে ফেরত দেয়। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এখনও সেখানে ক্ষতের স্থায়ী চিহ্ন রয়ে গেছে। তবুও আমি এটা নিয়ে কোথাও ক্রেডিট বা সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করি নাই। নিশ্চয়ই আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান দিবেন। “আমীন”।
সেক্রেটারি তাজ মোহাম্মদ বলেন, আমাদের (শিবির) ওপর সেদিন অমানবিক অন্যায়,অত্যাচার-নির্যাতন করে ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি, তবে তার মানে এই নয় যে, তারা আবার এই বাংলার মাটিতে রাজনীতি করবে। তারা এখনও নড়াইলের মাটিতে বসে গভীর ষড়যন্ত্র করে আসছে। তারা রাতের আঁধারে ছাত্রজনতার দেয়াল লিখন মুছে দিয়ে সরকার বিরোধী স্লোগান লিখছে। তাদের এ দু:সাহস অব্যাহত থাকলে, শক্তহাতে প্রতিহত করা হবে।

Be the first to comment on "ফিরে দেখা ২৪: নড়াইলে শিবিরের ওপর ছাত্রলীগের বর্বর হামলা"