রফিকুল ইসলাম পিকুল, (নড়াইল) প্রতিনিধি: জুলাই মাসে সংঘটিত “জুলাই গণহত্যার বিচার ও জুলাই মাসকে সনদ ঘোষণার দাবি ও “জুলাই দ্রোহ” শিরোনামে মঙ্গলবার ৩৬ জুলাই (৫আগষ্ট) নড়াইলে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ১০টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে এই ‘জুলাই দ্রোহ’ শিরোনামে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘জুলাই দ্রোহ’ শীর্ষক এ কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা জানান জুলাই মাসে সংগঠিত ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড গুলোর সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। এ সময় জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সালাহউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, কিন্তু আজ সেই রক্তের সঙ্গে ছিনিমিনি খেলছে সরকার। এক বছর পার হলেও জুলাই সনদ ঘোষনা করেনি। আমরা সরকারকে বলতে চাই ৩৬ জুলাইয়ের আগেই এই সনদ দিতে হবে। দাবি আদায় না হলে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবো।
ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Be the first to comment on "ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত"