শিরোনাম

বিএনপি’র ৭জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রফিকুল ইসলাম পিকুল (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ ৭জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন একজন প্রবাসীর স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়, কালিয়া পৌর এলাকার বাসিন্দা রহিমা খানম গত মঙ্গলবার ৫ আগস্ট বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল @ ধলু শেখ, ইনামুল @ কালু শেখ, গোলাম রসুল @ মান্দার শেখ, মিরাজ শেখ, ইমরান শেখ ও সাদ্দাম শেখ। বাদী জানান, তার স্বামী কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড-সিমেন্টের একটি ব্যবসা প্রতিষ্ঠা করেন। তার স্বামী বিদেশে যাওয়ার পর তার দেবর ওই ব্যবসা পরিচালনা করতেন। গত বছরের ১০ আগস্ট আসামিরা তার দেবরের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায়, গত ২ মার্চ ২০২৫ তারিখে পুনরায় দোকানে এসে চাঁদার জন্য চাপ সৃষ্টি করেন এবং দেবরকে মারধর করেন। এ সময় তারা দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ অর্থসহ প্রায় ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করেন।
এ বিষয়ে মামলার প্রধান আসামি মোবাইলে সংবাদকর্মীদের জানান, ঘটনাটি সম্পূর্ণ সাজানো, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে

basic-bank

Be the first to comment on "বিএনপি’র ৭জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা"

Leave a comment

Your email address will not be published.


*