শিরোনাম

ফের জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিনী অধ্যাপক ড. ইয়াসমিন হককে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এ ব্যাপারে তারা সিলেট মহানগর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। এর আগে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে গত বুধবার এই শিক্ষক দম্পতিকে হত্যার হুমকি দেওয়া হয়।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর স্ত্রীসহ ঢাকাস্থ বনানী ডিএসএস এ অবস্থানকালে রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা আসে। সেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘welcome to our new top list! your breath may stop at anytime. (abt)’। এর প্রায় আড়াই ঘণ্টা পরে অর্থাৎ রাত ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মুঠোফোনে আরেকটি ক্ষুদে বার্তা আসে। যাতে লেখা ছিল, ‘hi unbeliever! we will strangulate you soon..’।

এদিকে জিডির পর অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বাসভবনে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ পাহারা বসানো হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি প্রদান করে বিভিন্ন উগ্রবাদী সংগঠন।

 

basic-bank

Be the first to comment on "ফের জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*