শিরোনাম

বনমন্ত্রী মঞ্জুর খালাসের রায় আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির এক মামলায় বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মঞ্জুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

উচ্চ আদালত সূত্র জানায়, আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগমন্ত্রী থাকাকালে একটি রাস্তা সংস্কারে ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় মামলাটি করে দুদক।

এ মামলায় ২০০৮ সালে ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে ৭ বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করেন।

বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আনোয়ার হোসেন মঞ্জু আবেদন জানালে ২০১০ সালের ২৩ আগস্ট তাকে খালাস দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলে যায় দুদক। সোমবার দুদকের এ আবেদন খারিজ করে দেন রায় দেন সর্বোচ্চ আদালত।

basic-bank

Be the first to comment on "বনমন্ত্রী মঞ্জুর খালাসের রায় আপিলে বহাল"

Leave a comment

Your email address will not be published.


*