শিরোনাম

বন্ধু বেয়ন্সের উপরে সন্তুষ্ট নন কিম কারদাশিয়ান

নিউজ ডেস্ক : বন্ধু বেয়ন্সের উপরে সন্তুষ্ট নন কিম কারদাশিয়ান। কারণ, প্যারিসে কিমের উপরে হামলা হওয়ার পরে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বেয়ন্সে। একটা টেক্সটও করেননি নাকি!

বেয়ন্সের কাজের চাপ রয়েছে এবং তার পরে পরিবারকেও সময় দিতে হয়— সবই বোঝেন কিম। কিন্তু তাও আশা করেছিলেন, এত বড় একটা ঘটনার পর পাশে থাকার আশ্বাসটুকু দেবেন তিনি। এখন নাকি কিম বুঝতে পেরেছেন, কঠিন সময়ে সকলে পাশে থাকে না!

খরগোশের গল্প নিয়ে ছবিতে মার্গট রবি
বিয়াট্রিক্স পটারের তৈরি চরিত্র ‘পিটার র‌্যাবিট’কে নিয়ে তৈরি হচ্ছে অ্যানিমেশন ছবি। সেখানে শোনা যেতে পারে মার্গট রবির গলা। কোন চরিত্রে, সেটা এখনও জানা যায়নি।

পরিচালক উইল গ্লাক। স্ক্রিপ্ট রব লিবারের। পিটার র‌্যাবিটের চরিত্রে কণ্ঠ দেবেন জেমস কর্ডেন। বিয়াট্রিক্সের গল্পকে  সমসাময়িক আঙ্গিকে পরিবেশন করা হবে ছবিতে। পিটার এবং মিস্টার ম্যাকগ্রেগর নামে একজনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরেই গল্প। মিস্টার ম্যাকগ্রেগরের চরিত্রে শোনা যাবে ডমনাল গ্লিসনের গলা।

সূত্র: এবেলা

 

basic-bank

Be the first to comment on "বন্ধু বেয়ন্সের উপরে সন্তুষ্ট নন কিম কারদাশিয়ান"

Leave a comment

Your email address will not be published.


*