শিরোনাম

বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল শুরু

নিউজ ডেস্ক: ব্র্যান্ডেড পোষাক ও পণ্য নিয়ে পাঁচ দিনব্যাপি আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে বুধবার থেকে। রাজধানীর গুলশান-১ এ এমানুয়েল’স  ব্যানকুট হলে বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল শীর্ষক এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। মেলায় ৬টি দেশের ৪৫টি কোম্পানি অংশ নিয়েছে।

মেলায় ঈদুল ফিতর এর বিশাল বাণিজ্যিক সমাহার প্রাধান্য পেয়েছে। প্রদর্শনে থাকবে নারীদের কাপড়, শাড়ি, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহাস্থালী টেক্সটাইল, কুর্তা, লন, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোষাক, সেলোয়ার কামিজ, থ্রিপিস, শাল, প্রসাধনি, সৌন্দার্য্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউজ, উপহার সামগ্রী, হিজাব ও সৌন্দার্য সেবায় সেবামূলক প্রতিষ্ঠান।

এই মেলায় বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ফিলিপাইন ও তুরস্কো থেকে প্রোডাক্ট নিয়ে কোম্পানি অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মেলায় সর্বসাধারণ ও বাণিজ্যিক দর্শানার্থীদের জন্য খোলা থাকবে।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল শুরু"

Leave a comment

Your email address will not be published.


*