শিরোনাম

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮

নিউজ ডেস্ক : ইরাকের বাগদাদের একটি শপিংমলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে দুই পুলিশসহ ছয়জন বেসামরিক মানুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ।
জানা যায়, বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে। নিহত দুই পুলিশ সেখানে দায়িত্বরত ছিলেন, বাকিরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোনো পক্ষ এ ঘটনার দায় এখনও স্বীকার না করলেও বোম দেখে স্থানীয় পুলিশের ধারণা এটি আইএসের কাজ। তারা গত সপ্তাহেও এমন হামলা চালিয়ে ১০০ জনের মতো মানুষকে হত্যা করেছে।

basic-bank

Be the first to comment on "বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮"

Leave a comment

Your email address will not be published.


*