নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থল আল-সিনেক এলাকায় পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে আল-সিনেক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
মসুলের পুনঃনিয়ন্ত্রণ নিতে ইরাকের সামরিক বাহিনী গত ১৭ অক্টোবর বড় ধরনের অভিযান শুরুর পর বাগদাদে কড়া সতর্কতা অবস্থার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
ইরাকি পুলিশ জানায়, আল-সিনেক এলাকায় দুইটি আত্মঘাতী বোমা হামলাকারী পার্টসের দুটি দোকান লক্ষ্য করে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, অক্টোবরের মাঝামাঝি সময়ের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এর আগের হামলাগুলো দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

Be the first to comment on "বাগদাদে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৭"