নিউজ ডেস্ক : একবছর আগে এই মাসেই রিলিজ করেছিল বাজিরাও মাস্তানি। এই ছবিটিই তার জীবন বদলে দিয়েছিল বলে জানিয়েছেন রণবীর সিং।
টুইটারে রণবীর এ কথা জানিয়েছন।
ছবি সম্পর্কে টুইটারে পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াও। ছবিতে দীপিকা মাস্তানির চরিত্রে ও প্রিয়াঙ্কা কাশীবাঈয়ের চরিত্রে অভিনয় করেন।
‘বাজিরাও মাস্তানি মূলত ঐতিহাসিক গল্প। বাজিরাও বল্লাল পেশোয়া একটি হিন্দুরাষ্ট্র গড়তে চান। যার নাম ভারতবর্ষ। এর জন্য তিনি দ্বিগ্বিজয়ে বের হন। মোট ৪০টি যুদ্ধ জেতেন। কিন্তু, দিল্লি বিজয়ে গিয়ে খানিকটা সময় নেন তিনি। দেশে তখন মুঘল শাসন চলছে। দিল্লিতে আক্রমণ করা সহজ ব্যাপার নয়। ফলে নিজের রাজধানী থেকে দূরে পরিকল্পনার ছক কষতে বসলেন বাজিরাও বল্লাল পেশোয়া। কীভাবে মোঘল সাম্রাজ্যের পতন ঘটানো যায়, তারই পরিকল্পনা চলতে থাকল। এমন সময় মাস্তানির দেখা পেলেন তিনি।
বুন্দেলখন্ডের রাজকুমারী মাস্তানি। রাজা ছত্রশাল আর তার মুসলিম স্ত্রীর মেয়ে তিনি। মুঘলরা তার রাজ্য করায়ত্ত করেছে। নিজের রাজ্যকে বাঁচাতে তিনি সাহায্য খুঁজতে বেরিয়েছেন। এমন সময়ই বাজিরাওয়ের সঙ্গে সাক্ষাৎ। মাস্তানির সাহস বাজিরাওকে মুগ্ধ করে। যুদ্ধের মাঝেই বাজিরাও ও মাস্তানি একে অপরের প্রেমে পড়েন।
এরপর বাড়ি ফিরে আসেন বাজিরাও। নবপরিণীতা বধূ মাস্তানির কথা তিনি কাশীবাঈকে বলেননি। তবে মাস্তানি আসে। বাজিরাওয়ের প্রেমে দিওয়ানি মাস্তানির ঠাঁই হয় নর্তকীদের সঙ্গে।
পরে কাশীবাঈ বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রীকে মেনে নেন। তবে মুসলিম হওয়ায় মাস্তানির ঠাঁই হয় বাড়ির বাইরে। এই নিয়েই বাজিরাও মাস্তানি। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বনসালি।

Be the first to comment on "বাজিরাও মাস্তানি আমার জীবন বদলে দিয়েছে : রণবীর"