নিউজ ডেস্ক : রইসে একটি আইটেম ডান্স করছেন সানি লিয়ন। জ়িনাত আমনের ‘লায়লা ও লায়লা’ গানের রিমেক্সে নাচতে দেখা যাবে সানিকে।
সেই গানের ফার্স্ট লুক ও টিজ়ার প্রকাশ পেয়েছে। আগামীকাল রিলিজ করবে ‘লায়লা ও লায়লা। ‘ কিন্তু গানের টিজারে সানি আবেদন দিয়ে দিয়েছেন। তাঁকে বেশ সিজলিং লাগছে।
রইসের ট্রেলার এখন টক অফ দা টাউন। গ্যাংস্টার রইসের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আন্ডারওয়ার্ল্ড নিয়ে গল্প। সেখানেই একটি আইটেম সংয়ে দেখা যাবে সানিকে। ছবিতে সানির উপস্থিতি ওইটুকুই। আসল গানটিতে ম্যাজিক তৈরি করেছিলেন জিনাত আমন। আজও সেই ট্র্যাক আর জিনাতের ডান্স বেশ জনপ্রিয়। সানির গানটিকে কোন পর্যায়ে নিয়ে যান, তা বোঝা যাবে কাল।
এবছর ঈদে রিলিজ করার কথা ছিল রইসের। কিন্তু সুলতানের সঙ্গে ক্ল্যাশের কারণে ছবিটি পরের বছর পর্যন্ত পিছিয়ে যায়। তাও ক্ল্যাশ এড়ানো যায়নি। ২৫ জানুয়ারি রিলিজ় করবে ছবিটি। ওইদিনই থিয়েটারে আসছে হৃতিক রোশনের কাবিল।
রইসে শাহরুখ খান এক চোরাচালানকারীর ভূমিকায় অভিনয় করেছেন। নাম রইস আলম। চোরাই মদের ব্যবসা করে সে। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কাহানির মিস্টার খানকে এখানে আরও একবার পুলিশের চরিত্রে দেখা যাবে। শাহরুখের বিপরীতে তিনি অভিনয় করছেন মহিরা খান। এছাড়াও ছবিতে আছেন অতুল কুলকার্নি ও সানি লিয়ন।
ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও এক্সেল এন্টারটেনমেন্ট।

Be the first to comment on "সানির ‘লায়লা’ লুক প্রকাশ্যে"