শিরোনাম

বার্নিকাটের স্যালুট ॥ ‘‘সালাম বাংলাদেশ, গো টাইগার্স’’

নিউজ ডেস্ক : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে আউট করার পর স্যালুট দেন সাকিব আল হাসান। মুহূর্তের মধ্যে সেই স্যালুট দেওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সাকিবের মতো স্যালুট দেওয়া ছবি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এ যাত্রায় বাদ যাননি বাংলাদেশে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করা হয়।

চেকশার্ট পরা বার্নিকাটের ছবির সঙ্গে লেখা হয়েছে “অ্যাম্বাসেডর বার্নিকাট কনগ্রেচুলেট দ্য বাংলাদেশ ক্রিকেট। টাইগার্স অন দেয়ার হিস্টরিক টেস্ট উইন এগেইনস্ট ইংল্যান্ড। সালাম বাংলাদেশ। গো টাইগার্স।”

উল্লেখ্য. রবিবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৮ রানে জয় পায় টাইগাররা। এটি বাংলাদেশের টেস্টে এক ঐতিহাসিক জয়।

basic-bank

Be the first to comment on "বার্নিকাটের স্যালুট ॥ ‘‘সালাম বাংলাদেশ, গো টাইগার্স’’"

Leave a comment

Your email address will not be published.


*