শিরোনাম

বিএনপিকে সমাবেশ করতে দিতে ভয় পায় আওয়ামী লীগ: মোশাররফ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ বিএনপিকে সমাবেশ করতে দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তকেব্য তিনি এ মন্তব্য করেন।

ড. মোশাররফ বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ওয়ান-ইলেভেনের সরকারের মত গণতন্ত্রকে বাক্সে বন্দি করেছে।  একারণেই তারা ৫ জানুয়ারিতে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয় না।  তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সরকার দেশে বিরাজনীতিকরণ এবং দুই নেত্রীকে মাইনাসের নামে এক নেত্রী খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল।

ড. মোশাররফ বলেন, কেউ কেউ ওয়ান-ইলেভেনের সরকারের প্রশংসা করেন। কিন্তু ওই সরকার যদি সঠিক হয় এবং তারা যদি ভালো কাজ করতেই ক্ষমতায় এসে থাকে, তাহলে তারা এখন কোথায়? কেনো মঈনুদ্দিন-ফখরুদ্দিন পালিয়ে রয়েছেন। এর কারণ, তারা দেশকে ধ্বংস ও বিরাজনীতিকরণ করতে ক্ষমতায় এসেছিলেন। তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং আওয়ামী লীগ এখন দেশে বিরাজনীতিকরণ করতে চাচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, খালেদা ইয়াসমীন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "বিএনপিকে সমাবেশ করতে দিতে ভয় পায় আওয়ামী লীগ: মোশাররফ"

Leave a comment

Your email address will not be published.


*